চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও দোয়া

সমীকরণ প্রতিবেদন:

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে রমজান মাসের ফজিলতসহ বিভিন্ন প্রয়াসে এসব ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় আলমডাঙ্গা পৌর এলাকার দারুস সালাম ঈদগাহ ময়দানে শহিদ মোস্তাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনায় এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী জেলা আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা খেয়াল করেছেন বাংলার জমিনে শিক্ষিত মানুষের অভাব নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসারের অভাব নেই, অভাব সৎ মানুষের। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায়।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও ইউনিয়ন আমির ও সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ, দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

এদিকে, আলমডাঙ্গা ব্রিলিয়ান্ট মডেল স্কুলের ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা আনন্দধামে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-বাড়িয়ার বি আর টি-এর সহকারী পরিচালক আতিয়ার রহমান। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে আমরা সকলে বেশি বেশি করে ইবাদত করি। এই রমজান মাসে আমাদের ধর্মগ্রন্থ আল-কুরআন নাজিল হয়েছে। আপনারা যারা শিক্ষকতা পেশায় আছেন, আপনারা শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করবেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাশির উদ্দিন অ্যাটম, সাবেক ইউপি প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, শিক্ষক লিটন আলি, আলম হোসেন, মোহাম্মদ কাজী, আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বশিরুল আলম, কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম।

দর্শনা:
দর্শনার ঐতিহ্যবাহী শ্যামপুর গ্রামে বিএনপি নেতা, দর্শনা পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আকতারুল ইসলাম ও মরহুম সাইফুল ইসলামের স্মরণে বিশেষ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে খোকন মিয়ার বাগানে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে দর্শনা পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুর ও জয়নগর কর্তৃক আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন সমাজসেবক ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মাহাবুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান। এতে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সমন্বয়ক কমিটির সদস্য নাসির উদ্দিন খেদু, মকসুদুর রহমান শেফাস, আসাদুজ্জামান পুটু, হাবিবুল বিশ্বাস, আব্দুল লতিফ, সালাম মল্লিক, পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহান আলী, থানা যুবদলের আহ্বায়ক মো. জালাল উদ্দীন লিটন, যুগ্ম আহ্বায়ক মুরশিদুর রহমান লিংকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দীন লিটন ও পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দীন।

কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন এর আয়োজ করে। অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম। প্রধান বক্তা ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার হিন্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিন্দা গ্রাম বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে দীর্ঘ ১৭ বছর। আর আজ যদি বিএনপির কমিটি গঠনের সময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে আমরা কোথায় যাব? প্রকৃত বিএনপি নেতাকর্মীদের অবস্থান কোথায় হবে?’ তিনি আরও বলেন, ‘জেল-জুলুম, মামলা-মোকদ্দমা সহ্য করেছি বিএনপিকে বাঁচানোর জন্য, নিজের টাকা খরচ করেছি। বিএনপি আমাদের প্রাণ। অথচ বিভিন্ন জায়গায় কমিটি গঠনের সময় দেখা যাচ্ছে শুধু সংঘর্ষ হচ্ছে, পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।’
এসময় উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসমাতারা খাতুন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খাইরুল আলম কালাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন বাবলু, যুবদল নেতা সাহিবুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঝিনাইদহ:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে। এটা করবেন না। এটা করলে শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।’ তিনি বলেন, ‘উপদেষ্টারা এখন বেশি বেশি বিদেশ সফর করছেন। বিপ্লবী সরকারের উচিত বিদেশ সফর কমিয়ে গ্রামে গ্রামে মানুষের কাছে যাওয়া। মানুষের কষ্টের কথাগুলো শোনা উচিত। আপনাদের মনে রাখতে হবে, আপনারা বিপ্লবী সরকার।’ গতকাল নিজ জেলা ঝিনাইদহে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে ২৪-এর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে রাশেদ খান বলেন, ‘৭১-এ গণহত্যা চালিয়েছিল পাকিস্তান, ২৪-এ গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। দেশে আর কোনো গণহত্যার সুযোগ দেওয়া হবে না।’ তিনি গণঅধিকার পরিষদের তিনটি দাবি তুলে ধরেন: গণহত্যার বিচার করতে হবে, ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে এবং দ্রুত রাষ্ট্র সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিমসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের ফুড সাফারি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সংগঠনের সভাপতি আরটিভির জেলা প্রতিনিধি শিপলু জামান, সাধারণ সম্পাদক একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেনসহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশের নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

মহেশপুর:
মহেশপুরে প্রেসক্লাব মহেশপুর-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মহেশপুর শহরের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ সাংবাদিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)