৬ বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল মদ উদ্ধার : আটক ১

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
৬ বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল মদ উদ্ধার : আটক ১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২৩৫ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল মদ উদ্ধার এবং একজনকে আটক করেছে। গত রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার সাজ্জাত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুরের বুড়িপোতা গ্রামে অভিযান চালান। এ সময় বুড়িপোতা উত্তরপাড়া নামক স্থান থেকে বুড়িপোতা উত্তরপাড়ার হিসাব মোল্লার ছেলে হায়াত আলীকে (৩০) আটক করেন। তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। আটককৃত আসামীকে মামলাসহ মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে। এদিকে, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাথাভাঙ্গা নদীরপাড় নামক স্থান হতে ১৬২ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮২ হাজার ৮০০ টাকা। অপরদিকে, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উথলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার উথলী আমতলা মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত ২৩৫ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল মদের সর্বমোট মুল্য ১ লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিল, মদ এবং আসামীকে থানায়/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)