ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মেহেদী হাসান মিলনের নানী আশেরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিশ্বাস পাড়া মৃত রহিম বাদশার স্ত্রী। আশেরা খাতুন মুজিবনগরের সাংবাদিক রেজাউল করিম রেজার নানী ও সাংবাদিক সোহাগ মন্ডলের বড় মা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন। গতকাল বুধবার বাদ মাগরিব ভবেরপাড়া গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।
