বেগমপুরে অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
বেগমপুরে অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের অসহায় হিন্দু পরিবারের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী। জানা গেছে, গত ২৫ মার্চ আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন শৈলমারী গ্রামের জগবন্ধু কর্মকারের ছেলে শ্রী রতন কর্মকার। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্যক্ষম ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম দূরবস্থার মধ্যে পড়ে যায়।
খবর পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাড. রুহুল আমিনের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সকালে শৈলমারী গ্রামে ওই হিন্দুবাড়ীতে যান জেলা জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল হক, জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোশাররফ হোসেন, বেগমপুর ইউনিয়ন জামায়াত নেতা আমিনুল ইসলাম মাস্টার, আবু বক্কর মেম্বার প্রমুখ। এসময় তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দিয়ে আর্থিক সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)