মেহেরপুরে ৫ টাকায় নতুন পোশাক পেল ১০০ শিশু

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
মেহেরপুরে ৫ টাকায় নতুন পোশাক পেল ১০০ শিশু ছবির ক্যাপশন:

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর উৎসবের রঙ। কিন্তু সমাজের কিছু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত হয়, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের মুখে হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেহেরপুর ভাবনা’ আয়োজন করেছে ‘ঈদ উল্লাস-২০২৫’। এই আয়োজনের মাধ্যমে ১০০ জন শিশু মাত্র ৫ টাকায় নতুন পোশাক এবং ৫০টি পরিবার ঈদ সামগ্রী পেয়েছে।

৫ টাকায় পছন্দের জামা কেনার সুযোগ পেয়ে শিশুরা আনন্দে আত্মহারা। তাদের চোখে-মুখে খুশির ঝিলিক, যেন ঈদের আনন্দ তারা আগেভাগেই পেয়ে গেছে। একজন অভিভাবক আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘গত বছর যে পোশাক পরে ঈদের নামাজ পড়েছি, ভেবেছিলাম এবারও তাই পরব। কিন্তু সন্তানের জন্য নতুন জামার ইচ্ছাটা মন থেকে যাচ্ছিল না। আজ ৫ টাকায় এই নতুন পোশাক পেয়ে মনে হচ্ছে, আমাদের ঘরেও ঈদ এসেছে।’

এই আয়োজন শুধু শিশুদের নতুন পোশাক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আরও একটি মহৎ বার্তা ছড়িয়ে দিয়েছে “মেহেরপুর ভাবনা”। অতিথিদের ফুলের তোড়া নয়, উপহার হিসেবে দেওয়া হয়েছে চারাগাছ। প্রকৃতিকে ভালোবাসার বার্তা দিতে এবং “সবুজ বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ” গড়তে সংগঠনটি এই উদ্যোগ নেয়। অতিথিরাও এতে মুগ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছেন, তারা এই চারাগাছ রোপণ করবেন এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তফা, মেডিকেল অফিসার ডা. তারেক আহমেদ, প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর ভাবনার সভাপতি তানভীর আর মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল আহমেদ, দপ্তর সম্পাদক সামি, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন, দপ্তর সম্পাদক রাহাত, এবং সংগঠনের আরও অনেক স্বেচ্ছাসেবক তুষার, রাসেল, উদয়, বাছেরা, সাদিয়া, এনি, তানভীর, ডালিম, আরিফুল, নেহা, সুরুজ, নাজমুল, আরভী, শিহাব, সিয়াম, তামান্না, কৌহলি, অরনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)