অসহায় মানুষের ঈদ উপহার দিল মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন

আপলোড তারিখঃ 2025-03-28 ইং
অসহায় মানুষের ঈদ উপহার দিল মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ছবির ক্যাপশন:

প্রতি বছরের ন্যায় এবার ঈদেও শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয় তিতুদহের আড়িয়া গ্রামের শাহিন সরকারের বাড়িতে। বেলা একটার পর তিতুদহ বাজার পাড়ার নিজাম শেখ এর বাড়িতে বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমবায় অফিসার ও তিতুদহ ইউনিয়নের প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবিব বলেন, ঈদ মানে মুসলমানদের আনন্দের দিন। এই দিনে অনেক মানুষ আছে যারা এই আনন্দটুকু হতে বঞ্চিত হয় অর্থাভাবে। আমরা ক্ষুদ্র ভাবে তাদের পাশে থেকে আনন্দটুকু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার, সংগঠনের আব্দুল মান্নান, সুলতান সরকার, মামুন অর রশিদ, ঝন্টু মিয়া, আলামিন, জিসান শেখ, অপু, বেগমপুর এর শাকিল আহমেদ, মশিউর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)