ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ নারী-পুরুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।
এসময় বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা সমসের আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আইটি বিভাগের প্রচার-প্রচারণা সম্পাদক হারুন অর-রশিদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন, ইউপি মেম্বার শেখ আতিয়ার রহমান, জহিরুল ইসলাম, হাবিল উদ্দীন, সংরক্ষিত নারী সদস্য কাজল রেখা, নাছিমা খাতুন, আছিয়া খাতুন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তথ্য উদ্যোক্তা তাহের খান তালাত প্রমুখ।
