কার্পাসডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দাদীকে পিটিয়ে জখম : মামলা

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
কার্পাসডাঙ্গায় জমি নিয়ে বিরোধে দাদীকে পিটিয়ে জখম : মামলা ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ায় শরিকানা জমির দখলকে কেন্দ্র করে দাদীকে পিটিয়ে আহত করেছে নাতি ছেলেরা। আহত বৃদ্ধা কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ার মৃত মুছা করিমের স্ত্রী আনেহার বেগম (৫৫)। গত রবিবার বিকেলে আহত আনেহারের বসতবাড়ীর সীমানা দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা পশ্চিমপাড়ার মৃত মুছা করিম ও তার চাচা মৃত নুহ মোড়লের রেখে যাওয়া বসতবাড়ীর জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের সূত্র ধরে রবিবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আনেহার বেগমের দুই ছেলের কেউ বাড়ীতে না থাকার সুযোগে মৃত নুহু মোড়লের ছেলে ইয়াসিন (৩৫), আতিয়ার (৩০), মোতালেব (৪০), আকমান (৫০) ও একই গ্রামের আলিমের ছেলে মিলন (৩০),  হিলন (২৫) লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আনেহার বেগমের উপর হামলা করে একপর্যায়ে ইয়াসিনের হাতে থাকা রড দিয়ে মাথায় করতে গেলে আনেহার হাত দিয়ে তা প্রতিহত করলে রডের আঘাতে তার হাত ভেঙ্গে যায়। এসময় ৪নং আসামী আকমান আনেহার বেগমকে শ্লীতাহানির চেষ্টা করে এবং আনেহারের গলায় থাকা ১ভরি ওজনের একটি সোনার চেইন ছিড়ে নেয়। এসময় আনেহার বেগমের চিৎকারে তার ২ ছেলে আশাদুল (২৫) ও চাদআলি (৩০) দ্রুত এসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আনেহার বেগম বাদী হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ইয়াসিনকে ১নং আসামী করে ৭জনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে। এব্যাপারে জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি কে নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত আসামীদের গ্রেফতারে আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)