কালীগঞ্জে শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর

আপলোড তারিখঃ 2025-03-27 ইং
কালীগঞ্জে শেখ মুজিবের ভাষণ প্রচার, মাইক ভাঙচুর ছবির ক্যাপশন:

স্বাধীনতা দিবসের মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় ক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এতে একজন আহত হয়েছেন। গতকাল বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করছিল। খবর পেয়ে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেখানে হামলা চালায়। হামলায় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুক্তিযোদ্ধা ভবনে মাইক লাগিয়ে শেখ মুজিবের ভাষণ বাজানো শুরু হয়। এসময় স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধা ভবনে গিয়ে ভাষণ বাজাতে নিষেধ করেন। কিন্তু মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন শেখ মুজিবের ভাষণ বাজানো অব্যাহত রাখেন। এসময় স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে মাইক ভাঙচুর করে।

কালীগঞ্জের দেশ মাইক সার্ভিসের মালিক ইয়াকুব আলী জানান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকায় তার দোকান থেকে একটি মাইক সেট ভাড়া নেন। ওই মাইক মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যান। শুনেছি ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এসময় স্থানীয়দের নিষেধ অমান্য করে ভাষণ বাজানো অব্যাহত রাখলে লোকজন আমার মাইক সেট ভেঙে গিয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে আহত সাগর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন বলেন, হামলা বা মারপিটের ঘটনা জানা নেই। মুক্তিযোদ্ধা ভবনের তত্ত্বাবধায়ক সাগর মাইক ভাড়া নেয়ার ব্যাপারেও আমাকে কিছু জানায়নি। ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা কেউ ঘটাতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)