মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে আলোচনা ও বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-03-27 ইং
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে আলোচনা ও বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা ও বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি সরদার আলী হোসেন, তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, কবি ও সাহিত্যিক হাবিবি জহির রায়হান ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেরাব্বিন সানভী।

কবিতা আবৃত্তি করেন আব্বাস উদ্দীন, বনলতা, শহিদুল ইসলাম, হুমায়ন কবির, গোলাম কবির মুকুল, সামসুর রহমান, আকিব তৌফিক চৌধুরী, হাবিবি জহির রায়হান, নাজনীন নাহার রুম্পা, মিম্মা সুলতানা মিতা, ইকবাল আতাহার তাজ, শেখ সেলিম, হোসেন মোশাররফ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন মোহাম্মদ ফারুক, রাসেল আলী, সোহানুর রহমান, সৈকত, মেজবাউর রহমান শুভ, রাজিব আহমেদ প্রমুখ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই দিবস আমাদের গৌরবের, আমাদের চেতনার। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে সুস্থ ধারার সাহিত্য চর্চা করতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)