৯ দিনের ছুটিতে দর্শনা রেলবন্দর, স্বাভাবিক থাকবে চেকপোস্ট

আপলোড তারিখঃ 2025-03-27 ইং
৯ দিনের ছুটিতে দর্শনা রেলবন্দর, স্বাভাবিক থাকবে চেকপোস্ট ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটিতে পড়েছে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে মালামাল আমদানি-রপ্তানি হবে না। তবে স্বাভাবিক থাকবে চেকপোস্টে যাত্রী পারাপার। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর পালন উপলক্ষে দেশে প্রায় সপ্তাহখানেক সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ধ থাকায় আমদানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এ জন্য বাংলাদেশ রেলওয়ের নির্দেশে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ভারত থেকে কোনো পণ্য আমদানি হবে না। টানা ৯ দিন পুরোপুরি বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ রমজান আলী জানান, বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এখানে সরকারি ছুটি কার্যকর হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)