ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নদীরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। এসময় বক্তব্যে দেন এসআই মোরশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাশেম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ওহিদ সরোয়ার, কার্যসহকারী হাসিবুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোল্লা মতিয়ার রহমান, মিজানুর রহমান, সার্ভেয়ার মাজেদুল ইসলাম, খাইরুল কবির, নাজির সাজিদুর রহমান প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, মাথাভাঙ্গা নদীর পাশে অবৈধ দখলদাররা দখল করায় নদীর নাব্যতা হারিয়ে। অতিদ্রুত মাথাভাঙ্গা নদীকে রক্ষা করা দরকার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম বলেন, ‘কাশেম ভাইয়ের সাথে আমিও একমত এবং আলমডাঙ্গা কুমার নদের দুপাশে দখলদারত্বের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে নদীর নাব্যতা হারিয়ে যাবে। এমনিতেই দুপাশে দোকান বানিয়ে নদীর গভীরতা নষ্ট করে ফেলেছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু বলেন, ‘আপনাদের বক্তব্য অনুযায়ী আমরা যাচাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ পানি উন্নয় বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ বিষয়টি অবগত আছেন বলে জানান।
