আলমডাঙ্গায় বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-03-26 ইং
আলমডাঙ্গায় বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা বিআরএমপি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পৌর কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা কমিটি সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি সিরাজুল ইসলাম ও সহসভাপতি আব্দুল খালেক মনোনীত হয়েছেন।

এর আগে আলমডাঙ্গা আরএমপি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিকেল ৫টার দিকে পৌর সভাপতি সিরাজুল ইসলামের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরএমপি পৌর সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা আরএমপি অ্যাসোসিয়েশনের সভাপতি জিনারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা ফার্মেসি অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আকবর আকু, আরএমপি অ্যাসোসিয়েশনের সহসভাপতি, মো. আব্দুল খালেক, মো. লিয়াকত আলী, মো. জিনাফল ইসলাম, আকবর আলী আর, মো. আতিক বিশ্বাস, সিরাতুল ইসলাম, হাসিবুল ইসলাম, মো. মোহিনূর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম, মো. রাজাবুল ইসলাম, মো. আবুল কালাম, মো. রুহুল আমিন, মো. আজিজুল হক শিহাবুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)