অবৈধভাবে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-03-26 ইং
অবৈধভাবে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ৫ জন বাংলাদেশি নাগরিক আটক করেছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতেন বলা হয়, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সিংনগর হালদার পাড়া গ্রামের বাঁশ ঝাড়ের মধ্যে নায়েব সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাংগা গ্রামের বাজারপাড়া কাঁচা রাস্তার ওপর হাবিলদার ফরিদুজ্জামানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ৩ জন (নারী) ধুরকে আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

অপর দিকে, গতকাল সকাল ৭টার দিকে পলিয়ানপুর গ্রামের মো. তৈয়বের তুলা বাগানের মধ্যে হাবিলদার মো. গোলাম মাওলার নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ২ জন (নারী) ধুরকে আটক করা হয়। তাদেরও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)