মেহেরপুরের বামনপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর

আপলোড তারিখঃ 2025-03-26 ইং
মেহেরপুরের বামনপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর ছবির ক্যাপশন:

মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় মোশারফের হোসেন নামের (৬৪) এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন বামনপাড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোশারফ হোসেন সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের আলামিন হোসেনের ছেলে।

জানা গেছে, গতকাল দুপুরের দিকে মোশারফ হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। তিনি আমদহ এবং বামন পাড়ার মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় একই দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়ে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত্যু ঘোষণা করেন। এসময় ট্রাক্টর চালক বামনপাড়া গ্রামের মতি ট্রাক্টর নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)