ছবির ক্যাপশন:
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় ৩২ পরিবারের মাঝে ১ লাখ ৯২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশনের সরকারি যাকাতের আর্থিক অনুদান বিতরণ করেন। যাকাতের অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম সিরাজুম মুনিরের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মালেক প্রমুখ।
