মহেশপুরে বোমা বিস্ফোরণে শিশু আহত

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
মহেশপুরে বোমা বিস্ফোরণে শিশু আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে ঘরের মধ্যে বোমার বিস্ফোরণে সাগর হোসেন (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। সে উপজেলার বাথানগাছি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাগরকে গুরুতর আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম জানান,  সোমবার সকাল ১০টার দিকে বাথানগাছি গ্রামে শহিদুল ইসলামের ঘরের মধ্যে বিকট শব্দ হয়। এ সময় ঘরের মধ্যে থেকে ধোয়া বের হতে থাকে। এরপর তার ছেলে সাগর আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমা বিস্ফোরণে সে আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে এসআই সাইফুল ইসলাম জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)