ছবির ক্যাপশন:
নিরাপরাধ জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলা স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও মহেশপুর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম, মহেশপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির আ. রব, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য লুৎফর হোসেন, আক্তারুজ্জামান, মমিনুল ইসলাম ও আসাদুজ্জামান। বক্তারা বলেন, জাফর হত্যা মামলায় প্রকৃত চার আসামির বাইরে অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন (পলাশ)।
