দামুড়হুদায় ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2025-03-26 ইং
দামুড়হুদায় ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জমি-জমা সংক্রান্ত বিষয়ে ন্যায়বিচার পেতে দামুড়হুদা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই পরিবার। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে উপস্থিত হয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের ড্রাইভারসহ ৫ জনের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রফিক উদ্দিন ও বরকত মল্লিকের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পারভীন খাতুনের স্বামী উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাঝের পাড়ার মৃত সেলিম উদ্দিনের ছেলে মো. রফিক উদ্দিন (৫৪)। এসময় আরেক ভুক্তভোগী উপজেলার দর্শনা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের মৃত মোবারক মল্লিকের ছেলে মো. বরকত মল্লিকসহ (৫৪) তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, জীবননগর উপজেলার নির্বাহী অফিসারের ড্রাইভার হিসেবে কর্মরত দর্শনার শ্যামপুর গ্রামের মৃত মনো মল্লিকের ছেলে মো. মালেক (৫৫), একই গ্রামের মুনছুর মল্লিকের ছেলে মো. মিণ্টু (৩৬), মো. মালেকের ছেলে মো. সুমন মল্লিক (৩৭), আকতার মল্লিকের ছেলে মো. হযরত মল্লিক (২৮) ও দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের (ঘরজামাই, খবিরের বোনাই) মৃত ছিতাব মল্লিকের ছেলে মো. আব্বাস (৫১)-সহ অজ্ঞাতনামা ৪-৫ জন অস্ত্রধারী সংঘবদ্ধ দুর্বৃত্তকারীদের নিয়ে আমাদের দর্শনা থানাধীন ৭৭ নম্বর আজিমপুর মৌজায় ৩৮.৫০ শতক জমির অর্ধেকাংশ বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে নিজের মতো করে সীমানা নির্ধারণ করেছে। ওই জমি নিয়ে আদালতে মামলা দায়ের হয়েছে, যা চলমান রয়েছে।

তারা আরও বলেন, ‘ওই জমি বিগত অনুমান ৪৪ বছর পূর্বে বাদী রফিক উদ্দিনের শাশুড়ি মোছা. পারুল খাতুন ক্রয় করে তার নিজ নামে খারিজ পর্চা ও হোল্ডিং খুলে এবং ভোগদখল করে আসছিলেন। ১২ বছর পূর্বে বাদীর শাশুড়ি তার দুই কন্যাকে রেজিস্ট্রি দলিল করে দেয়। এছাড়াও ২ নম্বর বাদীর পিতা মৃত মোবারক মল্লিক ও চাচা মৃত গুলজার মল্লিক ওয়ারীশ সূত্রে প্রাপ্ত ও কিছু অংশ ক্রয় করে বিগত অনুমান ৪৭ বছর পূর্বে দর্শনা থানাধীন ৭৭ নম্বর আজিমপুর মৌজায় ১৯২.৫০ শতক জমি ভোগদখল করে আসছিলেন। ওই জমি-জায়গার বিষয়াদি নিয়ে বিবাদীগনের মাধ্যমে ও নেতৃত্বে ভাড়াটিয়া সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসীরা বিভিন্ন প্রকারের গালিগালাজ ও খুন-জখমের হুমকি প্রদান করে আসছে। পাশাপাশি আব্দুল মালেক ইউএনও স্যারের ড্রাইভার হওয়ায় বিভিন্ন সময়ে তিনি ও তার ছেলে আমাদের ও পরিবারের সদস্যদের হুমকি প্রদান করে আসছেন। তারা প্রকাশ্যে বলছেন যে, তোদেরকে যেকোনো সময়ে খুন করে ফেলব, পুলিশ বা প্রশাসন আমাদের কোনো কিছুই করতে পারবে না। এই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার বেলা ১১টার দিকে দর্শনা থানাধীন রামনগর কাছারিতে জরুরি কাছে গেলেও অভিযুক্তরা আমাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকেন। এসময় আমরা গালি গালাজ করতে নিষেধ করিলে তারা খুনের হুমকি দেয়। এ ঘটনায় আরমরা ন্যায়বিচার চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)