ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের (আনন্দবাস) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় বাগোয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, ইলিয়াস আলী, রোমানা আহমেদ, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাইহান কবির, মহজনপুর ইউনিয়ন বিএনপির নেতা আশরাফুল হক কালু, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান ভিকু, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লিংকন, ওমর ফারুকসহ স্থানীয় নেতা-কর্মীরা।
সম্মেলনে ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন আমির মল্লিক এবং সাধারণ সম্পাদক হলেন আলতাফ কয়াল, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শওকত কালটা, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শওকত আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নায়েব আলী।
