ছবির ক্যাপশন:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গাংনী এজেন্সি অফিস উদ্বোধন ও মৃত্যুদাবির চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাংনীর সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদরাসা এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম সম্পাদক ড. এস.এম. নুরুজ্জামান।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গাংনী এজেন্সির জিএমও ইনচার্জ শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও সংগঠন প্রধান জাহাঙ্গীর আলম, প্রধান কার্যালয়ের এসভিসি শাহাদাত হোসেন ও উন্নয়ন ডিএমডি ইব্রাহিম খান। অনুষ্ঠানে অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
