দামুড়হুদা ও আলমডাঙ্গায় জামায়াতের এবং ঝিনাইদহে শিবিরের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2025-03-26 ইং
দামুড়হুদা ও আলমডাঙ্গায় জামায়াতের এবং ঝিনাইদহে শিবিরের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

দামুড়হুদা ও আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী এবং ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা:
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘জামায়াতে ইসলামী চেনার জন্য আপনাকে ঢাকা, খুলনা বা চট্টগ্রাম যেতে হবে না। আপনার বাড়ির পাশেই খোঁজ নিন-যে লোকটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে না, কোনো হারাম কাজে লিপ্ত নয়, সেই ব্যক্তিই জামায়াতে ইসলামী করে।’ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় দামুড়হুদা ইউনিয়নের কুনিয়া-চাঁদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘এ কারণেই জনগণ একটি স্লোগান তুলেছে- ‘সব দল দেখা শেষ, আগামী দিন জামায়াতে ইসলামী’র বাংলাদেশ।’ আমরা ক্ষমতায় গেলেও কাজ করব, না গেলেও কাজ করব। জামায়াতে ইসলামী সবসময় তিনটি কাজ করে- মানবতার কল্যাণ সাধন, দেশ পরিচালনায় যোগ্য মানুষ তৈরি করা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা। ইতোমধ্যেই চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি মাওলানা হাবিবুর রহমান তা প্রমাণ করেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, সাবেক ছাত্র নেতা ও ঢাকা হাইকোর্টের আইনজীবী আসাদুল্লাহ, ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাফেজ সাইফুল্লাহ মানসুর ও উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, ৯ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা ইকরামুল হক, আজিজুর রহমান, আব্দুল আলিম, সোহরাব আলী, আহসান আলী, শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দামুড়হুদা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইমরুল হাসান।

আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘যারা মসজিদে নামাজ পড়বে, আবার রাতে অন্যের সম্পাদক নষ্ট করবে, অন্যের কাছে চাঁদাবাজি করবে, অন্যের কাছে টেন্ডারবাজি করবে, অন্যের সম্পদ জোর করে দখল করবে, আমরা এরকম হানাহানির রাজনীতি থেকে বের করে আনতে চায়। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিকিয়ে দেওয়াকে দেশপ্রেমিক জনগণ রুখে দেবে। বাংলাদেশ আর কারো গোলামি মেনে নেবে না। বাংলাদেশকে বিশ্বের মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আমির মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে কুমারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, দারুস সালাম, কাইমুদ্দীন হীরক, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌরসভা আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম ও বেলাল হুসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আমির আসাদুল ইসলাম, জেহালা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, কুমারী ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসাইন, শাহিন সাহেদ, ফরজ আলীসহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হজরত মাওলানা আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আনারুল হক।

ঝিনাইদহ:
সাংবাদিকদের সম্মানে ঝিনাইদহে ইফতার মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির। এতে ঝিনাইদহে কর্মরত সরকারি-বেসরকারি টেলিভিশন, জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শহরের আহার রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমির অ্যাড. ইসমাইল হোসেন, শিবিরের জেলা শাখার সভাপতি আরিফ হুসাইনসহ সাংবাদিক নেতৃবৃন্দ। শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের বিমল সাহা, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম উদ্দিন জোয়ার্দার, কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র, ২৪ এর জুলাই বিপ্লব ও গণমানুষের জন্য গণমাধ্যমের ভূমিকার ভুয়সী প্রশংসা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এখন বাংলাদেশের মিডিয়া সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি ও সরকারের কড়া সমালোচনা করলেও কারো বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হচ্ছে না। আর এ জন্যই দেশের ছাত্ররা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)