গড়াইটুপিতে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

আপলোড তারিখঃ 2025-03-25 ইং
গড়াইটুপিতে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের ১ হাজার ৮২০ জন ভিজিএফ কার্ডধারীদের মধ্যে বিনা মূল্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চাল বিতরণ কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নতুন ভবনে পরিষদের সচিব মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল হক, গড়াইটুপি ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ওসমান গণি, সাধারণ সম্পাদক আহাদ আলী, গড়াইটুপি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নাসির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)