ঝিনাইদহে ১৪৪ নারী পেলেন বিএনপির ঈদ উপহার

আপলোড তারিখঃ 2025-03-25 ইং
ঝিনাইদহে ১৪৪ নারী পেলেন বিএনপির ঈদ উপহার ছবির ক্যাপশন:

ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৪৪ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। গতকাল সোমবার ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ উপহার হিসেবে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আক্তারুজ্জামান, এনামুল কবির মুকুল, আব্দুল মজিদ বিশ্বাস, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা বেগম, এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলা তাদের মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, এই উপহারের মাধ্যমে ১৪৪টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর সচ্ছলতা আসবে।
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি জানান, সেলাই মেশিন প্রদানের পুরো কার্যক্রমটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)