ঝিনাইদহে ১৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপলোড তারিখঃ 2025-03-25 ইং
ঝিনাইদহে ১৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে ১ হাজর ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ উপকরণ বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবীব ও মেজবাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ৬০০ কৃষককে এ উপকরণ দেওয়া হয়। প্রত্যেককে ৫ কেজি উন্নতজাতের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)