আলমডাঙ্গায় স্বপ্ন আউটলেটের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-03-25 ইং
আলমডাঙ্গায় স্বপ্ন আউটলেটের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় স্বপ্ন আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা প্রধান সড়কে অবস্থিত আব্দুল মজিদ টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম এই আউটলেটের উদ্বোধন করেন। তিনি বলেন, ব্যবসা ইসলামের দৃষ্টিকোন থেকে হালাল করা হয়েছে। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করলে সে একদিন না একদিন উন্নতি করবে। মনে রাখবেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি ভালো হয়, তাহলে সে ব্যবসায় বরকত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, এসআই হাবিবুল করিম চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, স্বপ্ন ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার রাসেল মামুন, অপারেশন ম্যানেজার মোহাম্মদ মাহবুব রহমান, আব্দুল মজিদ টাওয়ারের মালিক লাবু মিয়া, মেহেদী ইসলাম বাবু মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)