মেহেরপুরে অস্ত্র মামলায় দুই জনের কারাদন্ড

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
মেহেরপুরে অস্ত্র মামলায় দুই জনের কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে অস্ত্র মামলায় জামাল উদ্দিন মন্ডল নামের এক আসামীর ১৭ বছর এবং তার সহযোগী হাশেম আলী মিন্টুর ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-চতুর্থ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত জামাল উদ্দিন মন্ডল গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং হাশেম আলী মিন্টু একই উপজেলার কসবা গ্রামের ইশরান আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৩ ডিসেম্বর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া থেকে জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সহযোগি মিন্টুকে আটক করা হয়। তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৮ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ২৪ জন স্বাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর এ্যাড. রুস্তুম আলী এবং আসামি পক্ষে এ্যাড.কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)