উথলীতে রেললাইনে ফাটল, ধীরগতিতে ট্রেন চলাচল

আপলোড তারিখঃ 2025-03-24 ইং
উথলীতে রেললাইনে ফাটল, ধীরগতিতে ট্রেন চলাচল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলীতে রেললাইনের জোড়ার মুখে সৃষ্ট ফাটল মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার বিকেলে উথলী রেলস্টেশনের অদূরে ঘোড়ামারা রেলগেট নামক স্থানের কাছে স্থানীয়রা ফাটলটি দেখতে পান। পরে দ্রুত সময়ের মধ্যে সেখানে লাল কাপড়ের নিশানা টাঙিয়ে দেওয়া হয়। এর ফলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটিকে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ধীরগতিতে ঘটনাস্থল পার হতে দেখা যায়।
উথলী ঘোড়ামারা রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, রেললাইনের জোড়ার মুখে ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি আমাদের জানায়। তাৎক্ষনিকভাবে উথলী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার সুদেব বড়ুয়া ফাটলটি সংস্কারের ব্যবস্থা নেন।
উথলী রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার সুদেব বড়ুয়া জানান, খবর পাওয়ার পর চুয়াডাঙ্গাসহ আশপাশের রেলস্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছুক্ষণ অবস্থান করে স্বাভাবিক গতি ছাড়া ধীরগতিতে ঘটনাস্থল ত্যাগ করেছে। মেরামত শেষে পুনরায় চলাচলের উপযোগী না হওয়া পর্যন্ত সেখানে লাল রঙের নিশানা দিয়ে ট্রেনগুলোকে ধীরগতীতে পার করানো হয়। তিনি জানান, রেললাইনের জোড়ার মুখগুলো ঝালাই করা থাকে, সেখান থেকেই ফাটলের সৃষ্টি হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)