নারীসহ দুই পাচারকারি আটক : শিশু উদ্ধার

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
নারীসহ দুই পাচারকারি আটক : শিশু উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার সদাবরি গ্রামে কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশের অভিযান কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে অভিযান চালিয়ে দুই শিশু পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে এক নারীও রয়েছে। এ সময় একই উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একছাত্রীক উদ্ধার করে পুলিশ। আটককৃত পাচারকারীরা হলো, মেহেরপুর জেলার বুড়িপোতা গ্রামের ইউনুচ মিস্ত্রির ছেলে শহিদুল (৩৫) ও তার সহযোগী দামুড়হুদা উপজেলার জয়নগরের নাসির উদ্দীনের মেয়ে নদী (১৬)। পুলিশ জানায়, গতকাল সোমবার বেলা ৩টার সময় শহিদুল ও নদী কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের কুদ্দুসের মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী রুমাকে (১০) সদাবরি গ্রামের ভিতর দিয়ে চাকুলিয়া সীমান্ত দিয়ে পাচার করার জন্য নিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আসাদুর রহমানের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশ সদাবরি গ্রামে অভিযান চালায়। এ সময় স্কুলছাত্রী রুমাকে উদ্ধার করে পুলিশ। এসময় দুই পাচারকারি পালানোর সময় পুলিশ তাদেরকে আটক করে। গতকাল রাতেই আটককৃত পাচারকারীদের দামুড়হুদা থানায় সোর্পদ করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। উদ্ধারকৃত শিশু রুমার বাবা কুদ্দুস জানান, মেহেরপুরের শহিদুল আমার মেয়েকে ফুসলিয়ে ভারতে পাচার করার উদ্দ্যেশ্যে সদবরি হয়ে চাকুলিয়া সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলো। আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একা থাকায় সুযোগটি ব্যবহার করে শহিদুল। তার সহযোগী হিসেবে নদী নামের একটি মেয়ে ছিলো। আমি এসময় বাড়িতে ছিলাম না। শহিদুল নাকি ভারতে থাকে। এদিকে কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জ এসআই আসাদ জানান, শহিদুল পাচার চক্রের প্রধান সদস্য। তার কাছে থেকে মোবাইলসহ একটি ভারতীয় সিম কার্ড পাওয়া গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)