চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও দোয়া

আপলোড তারিখঃ 2025-03-23 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন স্থানে ইফতার মাহফিল ও দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে রমজান মাসের ফজিলত উপলক্ষে এসব ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পাশাপাশি মুসলিম বিশ্বের শান্তি ও বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির জন্য দোয়া করা হয়। এসব মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট, পদ্মা জোনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সরকারি কলেজ সভাকক্ষে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অংশ নেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশিদ, বাঁধনের শিক্ষক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা সাজেদুল ইসলাম, ইব্রাহিম হোসেন, তৌফিক শুভ, সজিবুল ইসলাম, সুজাউদ্দিন টুটুল ও হাফিজসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন পদ্মা জোনের সভাপতি আজিজুর রহমান, বাঁধন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি মিকাইল হোসেন, সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক রিয়াদ হাবিব ও ইফতার মাহফিলের আহ্বায়ক গোলাম মর্তুজা। এছাড়াও বাঁধনের কর্মী আরাফাত, অয়ন, তাহাসিন, রনি, সাকিব, রাইহান, তৌফিকসহ আরও অনেকেই অংশ নেন। পাশাপাশি বাঁধনের রক্তদাতা ও শুভাকাক্সক্ষীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আলমডাঙ্গা নাগরিক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা বিকেল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান শাবু।

নাগরিক কমিটির সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চলের উপস্থাপনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশম মাস্টার, বিএনপি উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, দারুস সালাম ঈদগাহ কমিটির সম্পাদক আব্দুস সাত্তার তরফদার, কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিজা, এমদাদ হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনায়েম হোসেন, শেখ শফিউজ্জামান, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. মহবুব হোসেন, সাইদুর রহমান লিটন, প্রভাষক আমিরুল ইসলাম জয়, আব্দুল মালেক, আবু সাঈদ, রাজিউজ্জামান রাজ, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশীদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মওলানা মুফতি মাহাদী ইসলাম।

এদিকে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে পৃথক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহে রমজানের তাৎপর‌্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। জেহালা ইউনিয়ন শাখার অধ্যাপক হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের অর্থ-সম্পাদক কামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মানবসম্পাদক শফিউজ্জামান মিঠু, উপজেলা ইউনিট সদস্য ডা. হুমায়ুন কবির এবং ইউনিয়ন সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল।

অন্যদিকে, আলমডাঙ্গা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতি এম রওশন আলী। প্রধান অতিথি ছিলেন,অব. কমান্ডার এম শহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. গফ্ফারের উপস্থাপনায় বক্তব্য দেন অনা. ক্যাপ্টেন মো. আজিবর রহমান, সিনি. ওয়া. অফি. মৃত এস কে আবু সিদ্দিক, খন্দকার নজরুল ইসলাম, মো. মাজেদুল ইসলাম, মো. রমজান আলী, সভাপতি এম রওশন আলী, মো. শাহাদত হোসেন, মো. শাহজাহান আলী প্রমুখ।
এছাড়া, আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল আলমডাঙ্গা রাজধানী ক্যাফে এন্ড চাইনিজ রেস্তোরাঁর ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহনা বন্ধু সমিতির সভাপতি সৈয়দ সাজেদুল ইসলাম। সাধারণ সম্পাদক শামসুজ্জোহা শাবুর উপস্থাপনায় বক্তব্য দেন আবুল কালাম আজাদ, সাবেক কৃষি অফিসার আব্দুল মান্নান, আব্দুল খালেক, পল্টু খন্দকার, আনোয়ার হোসেন টেলু, বদরদ্দিন মাস্টার বাবলু, ফজলুল হক, কৃষি অফিসার আব্দুল মান্নান প্রমুখ। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম মওলানা গোরাম রহমান।

অপর দিকে, ওয়েভ ফাউন্ডেশন উদ্যোগে দর্শনার সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওয়েভ ফাউন্ডেশন বেজ অফিস দর্শনা বাসস্ট্যান্ডে নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলি। বিশেষ অতিথি ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সেক্রেটারি এস এম ওসমান।

আরও উপস্থিত ছিলেন দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মণ্ডল, সিনিয়র সাংবাদিক এফ এ আলমগীর, মনিরুজ্জামান সুমন, আর.কে লিটন, আহসান হাবিব মামুন, মনিরুজ্জামান ধীরু, হারুন রাজু, মাসুম বিল্লাহ, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম, সমন্বয়কারী কামাল উদ্দিন, উপসমন্বয়কারী নজরুল ইসলাম, রিজিয়ন ম্যানেজার মামুন মিয়া, সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সজল প্রমুখ। ইফতারের পূর্বে বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ইসরায়েলের বর্বর হামলা থেকে ফিলিস্তিনিদের হেফাজতের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর।

এদিকে, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা জামায়েত ইসলামির আমির মাওলানা তাজউদ্দিন খান এতে সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিলটন, সদস্যসচিব অ্যাড. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, ওমর ফারুক লিটন, পিপি সাইদুল রাজ্জাক, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ মতু,, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন, সাবেক পৌর আমির মোসলেম উদ্দিন, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম,গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মীর আহসানুজামান, জেলা বিএমএর সভাপতি ডা. আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সোহরভ উদ্দিন, জামায়াত নেতা জার্জিস হোসাইন, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, বিএনপি নেতা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, অ্যাডভোকেট মুখলেসুর রহমান স্বপন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে কানন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। কানণ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য আব্দুল জব্বার, সেলিম রেজা, আতিকুল ইসলাম, বোরহানউদ্দিন, মশিউর রহমান, আসমাউল হাসান ইসলামিক সংগীত পরিবেশন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)