চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ আসর

আপলোড তারিখঃ 2025-03-22 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ‘পদধ্বনি’ আসর ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক ১৫৬৮তম সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এই আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল আতাহার তাজ। গতকাল ছিল ‘বিশ্ব কবিতা দিবস’। স্বরচিত লেখা পাঠ করেন গোলাম কবীর মুকুল, হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, শেখ সেলিম, আব্বাছ উদ্দিন, লতিফা রহমান বনলতা, আশিকুজ্জামান আশিক ও ইকবাল আতাহার তাজ। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, গোলাম কবীর মুকুল, অ্যাড. হুমায়ুন কবীর, শেখ সেলিম ও ইকবাল আতাহার তাজ।
উল্লেখ্য, গতকাল ছিল ‘বিশ্ব কবিতা দিবস’। দিবসটিকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্বরচিত লেখাও পঠিত হয়। এছাড়াও দিবসটির ওপর বিষয়ভিত্তিক আলোচনাসহ ভূপেন হাজারিকার ‘আয় কবিতা আয়, মনের আঙিনায়….’ ও ‘কবিতা কি শুধু তাই….’ গান দুটি উল্লেখিত বিশেষ পদধ্বনি আসরে সকলে উপভোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)