শৈলকুপায় নাগরিক সমাজের ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল

আপলোড তারিখঃ 2025-03-22 ইং
শৈলকুপায় নাগরিক সমাজের ইফতার মাহফিলে অ্যাটর্নি জেনারেল ছবির ক্যাপশন:

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘দেশে আর কোনো ভোট ডাকাতির রাজত্ব করতে দেয়া হবে না। দিনের ভোট রাতেও করতে দেওয়া হবে না। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেয়া যাবে না। কেউ করতে চাইলে প্রতিহত করা হবে।’ গতকাল শুক্রবার ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অসহায় অবস্থায় থেকেছে। অথচ শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যাওয়ার নজির স্থাপন করেছে।’
নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)