ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়া পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের বৃহত্তম জামাতের ইমাম নির্ধারণে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্দার রহমান বিশ্বাস। সভায় বক্তব্য দেন কমিটির সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সহসভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, খন্দকার নাসির উদ্দিন সোহাগ, শেখ হাফিজুর রহমান হাফিজ, আব্দুল ওয়াহেদ মিয়া, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, দপ্তর সম্পাদক আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ মোল্লা রকিব উদ্দিন, আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আফসার আলী, সাধারণ সম্পাদক কাজী ইয়াসিন আলী টনি, দরগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাজী আলী মোহাম্মদ, মীরপাড়া-হারদাপাড়া বায়তুল সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ সামাদুল ইসলাম, স্টেশন পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর, ঘরামীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন ফরু, বায়তুল মানার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী বকুল।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা তরিকুল ইসলাম পবিত্র ঈদুল ফিতরের বৃহত্তম ঈদের নামাজে ইমামতি করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা আমজাদ। সভার শুরুতে ও শেষে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন।
