আলমডাঙ্গার গোবিন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাংড়ী ব্যবসায়ীর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-03-22 ইং
আলমডাঙ্গার গোবিন্দপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভাংড়ী ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে আকরাম হোসেন (৩৫) নামের এক ভাংড়ী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার একটি বাড়িতে ভাংড়ী কিনতে গিয়ে ৩ তলার ছাদে বিদ্যুতের মেইন লাইনের তারে স্পষ্ট হয়ে তিনি মারা যান। নিহত আকরাম হোসেন উপজেলার পারকুলা গ্রামের শুকুর আলীর মেজো ছেলে।
জানা গেছে, আকরাম হোসেন প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে ভাংড়ী কেনার উদ্দেশ্যে বের হন। দুপুর ১২টার দিকে তিনি আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার আলফাজ উদ্দিনের বাড়িতে ভাংড়ী কিনতে যান। আলফাজ উদ্দিনের বাড়ির ৩ তলার ছাদে কিছু পুরাতন তারের নেট ছিল। আকরাম হোসেন সেগুলো সিঁড়ি দিয়ে নিচে না নামিয়ে বিদ্যুৎ লাইনের তারের ওপর দিয়ে নিচে ফেলতে যায়। এসময় ঘটে বিপত্তি। তারের নেট কিছু অংশ বিদ্যুৎ লাইনের ওপর আর কিছু অংশ আকরামের হাতে। সঙ্গে সঙ্গে আকরাম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ তলা থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলমডাঙ্গা শহরের গোবিন্দপুর মডেল স্কুলপাড়ার আলতাজ উদ্দিনের বাড়িতে আকরাম নামের এক ভাংড়ী ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আকরামের লাশ ক্লিনিক থেকে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)