ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী ওহিদুল ইসলাম ওরফে ওহিদ ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার রাত সাড়ে ৯টায় ভারতে তিনি ইন্তেকাল করেন। জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার হায়দার মন্ডলের সেজো ছেলে ওহিদ হার্ডওয়্যারের মালিক ওহিদুল ইসলাম আলমডাঙ্গা স্বর্ণকার পট্টিতে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যাবসা করে আসছিলেন। সম্প্রতি তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে চিকিৎসা নিচ্ছিলেন। তবে কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু প্রদেশের মনিপাল হাসপাতালে চিকিৎসা নিতে যান। ভারতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তার লাশ দেশে আনার প্রক্রিয়া করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
