পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলার শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলার শোক প্রকাশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর আ’লীগ নেতা সালাউদ্দিনের ইন্তেকাল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলপাড়ার মরহুম আলী রেজা বিশ্বাসের বড় ছেলে পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সালাম সালাউদ্দিন আর নেই (ইন্না লিল্লাহে............রাজেউন)। গতকাল সোমবার বিকাল ৩টায় রেলপাড়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রন্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ যোহর রেলপাড়াস্থ জান্নাতুল বাকী মসজিদে নামাযে জানযা শেষে স্থানীয় কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে। মরহুমের জানাযা ও দাফনকার্যে শরীক হতে তাঁর পরিবার ও পৌর আ’লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আব্দুস সালাম সালাউদ্দীনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা। তিনি এক শোক বার্তায় জানান, সালাউদ্দীনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার আকস্মিক মৃত্যুতে পৌর আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠককে হারাল। যা পূরণ হবার নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)