আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

আপলোড তারিখঃ 2025-03-21 ইং
আলমডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চুরি, ধর্ষণ, বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাহমুদুল হক ও ওসি (তদন্ত) আজগর আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, মৎস্য সম্প্রসারণ অফিসার আবদুস সাত্তার, ফুড অফিসার আব্দুল হামিদ, যুব উন্নয়ন অফিসার গোলাম আওয়াল, তথ্য অফিসার স্নিগ্ধা দাস, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, সরকারি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মনজুরুল ইসলাম বেলু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আখতারুজ্জামান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, গ্রাম আদালতের সমন্বয়কারী সাইদুজ্জামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)