আলডাঙ্গায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১

আপলোড তারিখঃ 2025-03-21 ইং
আলডাঙ্গায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১ ছবির ক্যাপশন:

আলডাঙ্গায় বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মু. মাসুদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা থানার মামলা নং-১০, তাং-১৮/০৩/২০২৫ খ্রিঃ, ধারা: ৩৭৯ পেনাল কোডের আসামি আসামি মো. আনোয়ার হোসেন (৫০), মো. মেহেদী হাসান, মো. দুলাল হোসনে, আলমডাঙ্গা থানার মামলা নং- ৬, তারিখ- ০৭ মার্চ, ২০২৫ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোডের আসামি মো. রনি আলী(২৩), মো. লালন শেখ (২৬), মো. তপু রায়হান (৩০), আলমডাঙ্গা থানার মামলা নং-০৯, তাং- ১৭/০৩/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোডের আসামি মো. মামুন হোসনে (২৭), মো. হাসবিুল হোসনে (৪৫) ও ৩ মো. আরাফাত হোসেন (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মু. মাসুদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এফ আই আর নং- ৬, তারিখ- ৭ মার্চ, ২০২৫ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোডের আসামি হৃদয় মনি ঋষিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মু. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আজগর আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা থানার মামলা নং-২০, তাং-২৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামি হারদি খালপাড়া ডিসমোড়র মৃত শাহজাদা খাঁনের ছেলে মো. সিয়াম খাঁনকে (২২) গ্রেপ্তার করেছে। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)