চুয়াডাঙ্গায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদ্‌যাপনে সভা

আপলোড তারিখঃ 2025-03-21 ইং
চুয়াডাঙ্গায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদ্‌যাপনে সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে উপ-কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। সভার শুরুতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনের দিন জেলার সকল বিদ্যালয়ে ও ব্যবসাপ্রতিষ্ঠানে সঠিক রঙের মাপকাঠি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া শিশু কেন্দ্র বিদ্যালয় ও সদর হাসপাতাল এবং জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন। এই দুটি দিবসের দিনে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। যাতে করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এছাড়া বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ও কুচকাওয়াজ আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন কার্যক্রম নিয়ে দুটি জাতীয় দিবস উদ্‌যাপন নিয়ে আলোচনা সভায় উঠে আসে।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিষ মোমতাজ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের আরআই খন্দকার রুহুল আমীন, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, জেলা কারগারের সুপার দেওয়ান তারিকজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক অফিসার আফসানা ফেরদৌস, চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্ক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)