ছবির ক্যাপশন:
সাউথইস্ট ব্যাংক পিএলসি নীলমনিগঞ্জ এজেন্ট আউটলেট ও এটিএম বুথের উদ্যোগে গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নীলমনিগঞ্জ আউটলেট প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকদের ব্যাংকিং সুবিধা ও নিরাপদ লেনদেন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের শাকিল আহমেদ ও বিপ্লব কুমার। সভা পরিচালনা করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি নীলমনিগঞ্জ আউটলেটের পরিচালক মো. আব্দুল্লাহ হক। বিশেষ অতিথি ছিলেন ক্যাশ অফিসার রাসেল আহমেদ, অমিত হাসান, মো. হৃদয়, মো. রাসেল, পারভেজ মোশাররফ, খায়রুল ইসলাম, ইব্রাহিম, আসাদুল, লাবণ্য প্রমুখ।
আলোচনায় গ্রাহকদের ব্যাংকিং সুরক্ষা, ডিজিটাল লেনদেন, এবং সাউথইস্ট ব্যাংকের বিভিন্ন সেবার সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। সভা শেষে অতিথি ও গ্রাহকদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শতাধিক গ্রাহক ও শুভাকাক্সক্ষীর উপস্থিতি সভাটিকে প্রাণবন্ত করে তোলে। ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
