চুয়াডাঙ্গায় ডিসির নিকট এনসিটিএফের স্মারকলিপি পেশ

সারাদেশে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং শাস্তির দাবিতে

আপলোড তারিখঃ 2025-03-21 ইং
চুয়াডাঙ্গায় ডিসির নিকট এনসিটিএফের স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:

শিশুদের প্রতি নির্যাতন ও সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী সংগঠন ন্যাশনাল চিল্ড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় জেলা প্রশাসকের মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তাদের স্মারকলিপির গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যথাযথ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

স্মারকলিপিতে বলা হয়েছে, সম্প্রতি সারা বাংলাদেশে উদ্বেগজনকভাবে শিশু ধর্ষণ, নিপীড়ন এবং বিভিন্ন নির্যাতনের ঘটনার বৃদ্ধি পেয়েছে বলে দেখা যাচ্ছে। বিশেষ করে গত ৫ মার্চ মাগুরা জেলার একটি ঘরোয়া পরিবেশে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়। ১৩ মার্চ শিশুটি সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এনসিটিএফ এ নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। শিশুদের প্রতি যৌন নির্যাতন, শারীরিকসহ সকল ধরনের সহিংসতা বর্তমানে মহামারি আকারে বেড়েই চলেছে।

বিশেষ করে মেয়ে শিশুদের ওপর সহিংসতার প্রবণতা দেশব্যাপী ব্যাপক ক্ষোভ এবং প্রতিবাদের জন্ম দিয়েছে। আমরা শিশুরা গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশিত নৃশংসতা পরিস্থিতি তীব্রতার একটি ভয়ংকর খণ্ড চিত্র তুলে ধরেছি। ৬ মার্চ মাগুরায় এক বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এক শিশুকে ধর্ষণ (বিডিনিউজ২৪ডটকম)। ৭ মার্চ চিপসের প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণের অভিযোগ(বাংলা ট্রিবিউন)। ১২ মার্চ ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের এক শিশুকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করা হয় (সময় নিউজ)।
সাম্প্রতিক দিনগুলিতে ঘটে যাওয়া অসংখ্য হৃদয়বিদারক ঘটনার মধ্যে এগুলো মাত্র কয়েকটি। এনসিডিএফ শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার ক্রমবর্ধমান সংখ্যা একটি জরুরি সংকটকে প্রতিফলিত করে যা সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ জনগণসহ সমাজের তাৎক্ষণিক পদক্ষেপের দাবি করছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ওমায়ের হাসান, সাংগঠনিক সম্পাদক মারিয়া তাজমি অরণী, শিশু সংসদ সদস্য (ছেলে) শান্তনু ইসলাম অন্তু, শিশু সংসদ সদস্য (মেয়ে) তাসনিয়া আজাদ বর্ণ, শিশু সাংবাদিক (ছেলে) এস এ সাদিক বিন রহমান, শিশু সাংবাদিক (মেয়ে) নীলিমা তাবাসুম, শিশু গবেষক (ছেলে) ইবনে ইউসুফ আল সাফিন, শিশু গবেষক (মেয়ে) জেবা তাসনিয়া, রাইসুল ইসলাম নোবেল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)