ঝিনাইদহে গলাকেটে নৃশংসভাবে এক ব্যক্তিকে জখম

আপলোড তারিখঃ 2025-03-20 ইং
ঝিনাইদহে গলাকেটে নৃশংসভাবে এক ব্যক্তিকে জখম ছবির ক্যাপশন:

ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে শরিফুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে জখম করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিজ জমিতে বেড়া দিতে গেলে হামলার শিকার হন তিনি। মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। আহত শরিফুল ইসলাম ঝিনাইদহ পবহাটি ঈদগাহপাড়ার হারান মণ্ডলের ছেলে।

গ্রামবাসীর জানান, গতকাল দুপুরে শরিফুল নিজ জমিতে বেড়া দেওয়ার সময় একই গ্রামের রেজা মণ্ডলের ছেলে রিংকু তাকে একা পেয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়েছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)