ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। অভিযানে ১০ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার মৃত শুকুর আলীর ছেলে সামাদ (৫০), মুসলিম পাড়ার মৃত মিরাজের ছেলে জিয়া (৪৫), মাঝের পাড়ার মৃত বিশারত মণ্ডলের ছেলে রজব (৫০), জ্বিনতলা পাড়ার মৃত গোলাম মোস্তাফার ছেলে মান্নান (৪৫) ও দৌলতদিয়াড়ের মৃত ফয়জুল মণ্ডলের ছেলে আশরাফুল (৫০)।

মাদক বিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। এছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)