তিন দোকানিকে ৪৪ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
তিন দোকানিকে ৪৪ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য সংরক্ষণ ও নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বিএইচবি এন্টারপ্রাইজের মালিক বিল্লাল হোসেনের দোকানে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ কসমেটিক্স বিক্রির দায়ে নিউ মার্কেটের মেসার্স সৌখিন স্টোরের মালিক শোয়েব মাহমুদ ও মেসার্স পায়েল কসমেটিক্সের মালিক শ্রী সুমন সাহাকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে দোকানিদের অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধ রাখা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, সঠিক মূল্য তালিকা প্রদর্শন ও কেনাবেচার ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)