আলমডাঙ্গায় এসএসসি ৮৯ ব্যাচের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
আলমডাঙ্গায় এসএসসি ৮৯ ব্যাচের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বন্ধু সংগঠন এসএসসি ৮৯ ব্যাচ ফেইথের উদ্যোগে আর্ট মণ্টুকে আর্থিক সহায়তা প্রদান করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। আলমডাঙ্গায় দীর্ঘদিন থেকে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বন্ধু সংগঠন ফেইথ (এসএসসি ৮৯ ব্যাচ)। অপেক্ষাকৃত অসচ্ছল বন্ধুদের জটিল রোগের চিকিৎসাসহ অসহায় মানুষদের দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে বন্ধু সংগঠন ফেইথ।’ তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা কলেজ রোডস্থ ফেইথের নিজস্ব কার্যালয়ে জটিল রোগে আক্রান্ত হামিদুল ইসলাম মণ্টুকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মো. আয়ুব আলী,আমিনুল ইসলাম অপু মোল্লা, ইতালি প্রবাসী টিপু সুলতান, মো. আনিসুজ্জামান (আনিস) মাস্টার, মহসিন মাস্টার, মো. বশিরুল আলম, দিলু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)