আলমডাঙ্গার জিকে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
আলমডাঙ্গার জিকে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের নওদাপাড়া নামক স্থানের জিকে খাল থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরের দিকে মানজেদ আলী (৬০) নামের ওই ভ্যানচালক বাড়ি থেকে আলমডাঙ্গায় আসার পথে ক্যানেলের ভেতর পড়ে যায় বলে তার পরিবার জানিয়েছে। তবে কীভাবে পড়ে গেছে, সেটা বলতে পারছে না। কেউ বলছে কোনো চলন্ত ট্রাকের ধাক্কায় পড়ে গেছে, আবার কেউ বলছে তার এই মৃত্যু রহস্যজনক। মানজেদ আলী কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা গ্রামের মৃত্যু আব্দুর রহমানের ছেলে। আলমডাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসলে পাটিকাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান কোরাইশি কানু তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করার অনুরোধ করেন। কিন্তু তার রহস্যজনক মৃত্যু লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ তার নিজ গ্রামে রাতে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)