দর্শনার মদনায় ধর্ষণের অপচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
দর্শনার মদনায় ধর্ষণের অপচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে ধর্ষণের অপচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলার ভিকটিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গতকাল সোমবার রাতে মদনা গ্রামের খলিল মিয়ার ছেলে নুরুজ্জামালকে (১৬) মহেশপুরে তার নানির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আরেক আসামি একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হুসাইনকে (১৫) দামুড়হুদা থেকে আটক করা হয়েছে।

এছাড়া ঘটনার শিকার কিশোরী নুসরাত জাহান রসুকে (ছদ্মনাম) জিজ্ঞাসাবাদের জন্য দর্শনা থানায় আনা হয়। এসময় তার সঙ্গে তার বাবা, মা এবং ৫ বছর বয়সী ছোট বোনও থানায় উপস্থিত ছিলেন। রাতভর তারা থানায় অবস্থান করেন। পরে বেলা একটার দিকে পরিবারের অন্য সদস্যরা ছোট বোনকে বাড়ি নিয়ে যান।

এদিকে, গতকাল দুপুরে আসামি দুজন ও ভিকটিমকে তার পরিবারসহ চুয়াডাঙ্গা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাতের পরিবারের সদস্যদের ছেড়ে দেওয়া হয়। আদালত আসামি নুরুজ্জামাল ও হুসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)