ছবির ক্যাপশন:
দর্শনায় দক্ষিণ আফ্রিকায় পাঠানোর নামে ১১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরত না পেয়ে এবং প্রাণনাশের আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাকিবুল ইসলাম রাকিব। গত রোববার মোবাইল ফোনে ভার্চ্যুয়ালি দর্শনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাকিব জানান, দর্শনার মোবারক আলী হোসেনের ছেলে করিম খানকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর নাম করে ১২ লাখ টাকার চুক্তি হয়। প্রতারকরা প্রথম দফায় ৫ ডিসেম্বর ২০২৪ সালে নগদ ও চেকের মাধ্যমে ৭ লাখ ৪০ হাজার টাকা নেয়। পরে দ্বিতীয় দফায় আরও ৪ লাখ ২০ হাজার টাকা নেয়।
এভাবে মোট ১১ লাখ ৬০ হাজার টাকা নেওয়ার পরও করিম খানকে বিদেশ পাঠানোর কোনো উদ্যোগ নেয়নি প্রতারক চক্র। টাকা ফেরতের জন্য চাপ দিলে রায়হান ও রাকিব নামের দুই প্রতারক সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে তারা মোবাইল ফোন বন্ধ করে গা-ঢাকা দেয়। অসহায় করিম খান জানান, প্রতারকরা দীর্ঘদিন ধরে তাকে আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে। শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা আদালতে প্রতারণার মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি।
তিনি বলেন, ‘বিদেশ যাওয়ার জন্য ধারদেনা করে এত টাকা দিয়েছিলাম। এখন প্রতারিত হয়ে দিশেহারা। প্রশাসনের কাছে আমি এই দুই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
