ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

আপলোড তারিখঃ 2025-03-19 ইং
ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে উদ্যাপনের লক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পৌরসভার সহযোগিতায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় আলেয়া মাদরাসা মাঠে, সাড়ে ৮টায় সরকারি মডেল মসজিদসহ স্থানীয় বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জেলার মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদ্যাপন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও গণমাধ্যমকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)