মেহেরপুর সদর ও পৌর বিএনপির মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-03-18 ইং
মেহেরপুর সদর ও পৌর বিএনপির মতবিনিময় ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা বিএনপির সদর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যোগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মেহেরপুর খান কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আলমগীর খান সাতু, খায়রুল বাশার, হাফিজুর রহমান হাফি, রোমানা আহাম্মেদ, ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমিন নাহার রিনা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি এসএ খান শিল্টু, আনিসুল হক লাভলু, জেলা জাসাসের সদস্য সচিব বাঁকা বিল্লাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা, জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানা, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম, সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইলিয়াস হোসেন, বিএনপি নেতা মোশিউল আলম দ্বীপু, আব্দুল লতিফ, লিটন মাস্টারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)